শিরোনাম
◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট

মনিরুল ইসলাম: গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন না হওয়া এবং তা অবমূল্যায়নের অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য ৭১ বিধির আওতায় ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বক্তব্যে তিনি অভিযোগ করেন, “দেশবাসীর রায়ের মূল্যায়ন হয়নি, তারা কোনো প্রতিকারও পায়নি। এই অবমূল্যায়ন বিরোধী দল মেনে নেবে না।”

তিনি আরও দাবি করেন, আগের অধিবেশনে আইনমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ গঠনে আলাদা কমিটি হলে সমান প্রতিনিধিত্ব রাখার কথা বলা হয়েছিল।

এ সময় সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রসঙ্গে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান তিনি। জবাবে স্পিকার বলেন, যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য, সেগুলো মুলতবি প্রস্তাবের আওতায় আনা যায় না। তবে বিরোধী দলকে সুযোগ দিতে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, গণভোটের রায়ের প্রতিফলন হয়নি এবং সংস্কার পরিষদের সভা আহ্বানের নোটিশ আড়াল করতে নতুন নোটিশ আনা হয়েছে। এসব অভিযোগ তুলে তিনি ওয়াকআউটের ঘোষণা দেন।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুলতবি প্রস্তাবের বিষয়ে একজন বেসরকারি সদস্য নোটিশ দিতে পারেন এবং এ নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্য সঠিক নয়।

উল্লেখ্য, এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করেও সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়