শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ১১:১০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব ক্রসফায়ারের তদন্ত করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘আগে যত ক্রসফায়ার (বন্দুকযুদ্ধ) হয়েছে সবগুলোই একটা কমন ডিজাইনে তৎকালীন সরকার (আওয়ামী লীগ) করেছে। সবগুলোই সিস্টেমেটিক অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের আওতাভুক্ত। সারা দেশে যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে সেসব ঘটনায় হওয়া মামলার নথি সংগ্রহ করা হচ্ছে। মামলাগুলো যাচাই–বাছাই করে যেগুলো ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে, সেগুলো তুলে আনা হবে।’

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ১/১১-এর সময় যেসব মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে– সেগুলো যদি এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত হয়, তাহলে তা তুলে নিয়ে আসা হবে। যারা গ্রেপ্তার হচ্ছেন, যারা গ্রেপ্তার হবেন, কিংবা যারা গ্রেপ্তার হবেন না, সম্পৃক্ততা পাওয়া গেলে ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে সেগুলোর তদন্ত করবে। যদি সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়, তাহলে ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করা হবে।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘৫ আগস্টের পর থেকে বিভিন্ন রকমের মামলা হয়েছে। কোনোটা আদালতে হয়েছে, কোনোটা থানায় হয়েছে। সবগুলোই আমাদের এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কর্তৃক তদন্ত হওয়া বাঞ্ছনীয়। আমরা কিছু মামলার তদন্ত করছি, কিছু স্থানীয়ভাবে পুলিশ করছে। আমরা মনে করি, এর মধ্যে দোষী ব্যক্তি যেমন আছে, অনেক নিরপরাধ মানুষও আছে। সেখানে পিক অ্যান্ড চুজের ঘটনা ঘটছে। কাউকে পুলিশ বিশেষ রিপোর্ট দিয়ে ছেড়ে দিচ্ছে, কাউকে জামিন দিচ্ছে, কাউকে আবার দিচ্ছে না। অনেক সময় যারা প্রকৃত দোষী তাদেরকে ছেড়ে দিচ্ছে। আবার অনেক নিরপরাধ মানুষ জেল খাটতেছে।’

আমিনুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের পর যত মামলা সারা দেশে হয়েছে সবগুলোর তথ্য আমি চেয়েছি। এরই মধ্যে প্রায় পাঁচ-সাত শ মামলার নথি জমা হয়েছে। আশা করছি, দু’একদিনের মধ্যে সারা দেশের সব মামলার কপি আসবে। এগুলো আমরা যাচাই-বাছাই করব, যাতে কোনো বিশেষ মহল মামলা বাণিজ্য করতে না পারে।’ যারা মামলা বাণিজ্য করছে, কাউকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করেছে- এমন পাওয়া গেলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করার কথাও জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়