মনিরুল ইসলাম: জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের মাইকে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অধিবেশন শুরুই করতে পারেননি স্পিকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার সংসদে স্পিকার নির্বাচিত হয়ে শপথ নেয়ার পর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে আসেন। কিন্তু মাইকে সমস্যার কারনে তিনি দুই মিনিটের সময় চান। এ সময় চীফ হুইপ নূরুল ইসলাম মনি এসে স্পিকারকে বলেন যোহরের আজান পড়েছে। শুনে স্পিকার যোহরের ২০ মিনিটের বিরতি দেন।
শব্দ বিভ্রাট এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনার সঙ্গে সঙ্গে সংসদ সচিবালয়ের কারিগরি দল দ্রুত মেরামতের চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।