মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।
এর আগে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন।