শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের ২ লাখ ৯৭ হাজার ব্যালট দেশে পৌঁছেছে

ঢাকা: ভোট দেওয়ার পর প্রবাসীদের ২ লাখ ৯৭ হাজার ব্যালট দেশে পৌঁছেছে। এগুলোর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ৬ হাজার ৪২ ভোট।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশে ব্যালট পৌঁছেছে ৭৬৬৮৬২টি।

ভোটার ব্যালট গ্রহণ করেছে ৫২৪০৮০টি। ভোটদান সম্পন্ন হয়েছে ৪৬৭৭০৭ জনের। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪২৩৭১২টি। ব্যালট বাংলাদেশে পৌঁছেছে ২৯৭৩৫০টি।

আর রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৬০৪২টি।
অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধনকারী ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬৪৬৫০৭টি। ১২৫৬৬৮ জন ভোটার ব্যালট নিয়েছেন। ভোট দিয়েছেন ৯৬,৬৩২ জন।

পোস্ট অফিস/ডাক বাক্সে জমা পড়েছে ৭০,৮১০টি ব্যালট। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৩৬৫৫টি ব্যালট।

আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট না পৌঁছালে, তা বাতিল বলে গণ্য করবে ইসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়