শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগ থানায় ওসমান হাদির ভাইয়ের জিডি, জানা গেল কারণ

‘নিরাপত্তা শঙ্কায়’ ঢাকার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।

শনিবার রাত ৮টার দিকে শাহবাগ থানায় এ জিডি করেন। তবে কোন দিক থেকে নিরাপত্তা শঙ্কা সেটি কিংবা কারো নাম বলা হয়নি।

এতে তিনি নিজের এবং হাদির সন্তানের ‘নিরাপত্তা শঙ্কার’ কথা বলেছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, তিনি নিরাপত্তাহীন মনে করে একটি জিডি করেছেন, কিন্তু সেখানে কারো নাম উল্লেখ করা হয়নি।

Advertisement

গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ভাই ওমরকে গত ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সাহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এর এক সপ্তাহের মাথায় নিজেকে ‘নিরাপত্তাহীন’ মনে করে পুলিশের দ্বারস্থ হলেন তিনি।

জিডিতে ওমর লেখেন, শহীদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশঙ্কা করছি।

হাদির খুনি চক্র গ্রেফতার না হওয়ায় যেকোনো সময় ‘অপ্রীতিকর ঘটনা’ ঘটাতে পারে বলে তিনি মনে করছেন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তার পরিবারের ‘সুনাম ক্ষুণ্ন করার’ জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তার।

তিনি বলেন, আমাকে হত্যা করতে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও শহীদ হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।

জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে আসা আততায়ী।

গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

 

  • সর্বশেষ