শিরোনাম
◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার জরুরি ক্যাবিনেট বৈঠক, যোগ দিচ্ছেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অংশ নিতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠকে উপস্থিত থাকতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত থাকতে বিএনপি মহাসচিব এভার কেয়ার হাসপাতালে থেকে এরইমধ্যে রওনা করেছেন।

ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠকে মির্জা ফখরুলকে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। 

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়