শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২২, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২২, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে শুভকামনা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা-বিলাওয়াল ভুট্টো জারদারি

মিনহাজুল আবেদীন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। শনিবার (৬ আগস্ট) এক টুইটার বার্তায় তিনি এ শুভকামনা জানান।

শুক্রবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। মূলত ওই সাক্ষাৎ নিয়ে টুইটটি করেন তিনি। সময়টিভি 

বিলাওয়াল ভুট্টো বলেন, গতকাল এআরএফের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। আমি তাকে (মোমেন) বাংলাদেশের ভাই ও বোনদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে পাকিস্তানের প্রতিশ্রুতির কথা জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমার শুভকামনা জানিয়েছি। ঢাকা পোস্ট 

গত বুধবার আসিয়ানের ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন বিলাওয়াল ভুট্টো। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তিনি। বিমানবন্দরে বিলাওয়ালকে স্বাগত জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তারা একে অপরকে বই উপহার দেন। জাগোনিউজ ২৪ 

  • সর্বশেষ