শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২২, ০৪:০০ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২২, ১০:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্র ও বিমানবন্দর ব্যবহার করতে নেপালকে ফের অনুরোধ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা

সালেহ্ বিপ্লব: নেপালের সফররত সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনা বলেন, নেপাল আমাদের মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে। সৈয়দপুর বিমানবন্দরও ব্যবহার করতে পারে। দুপক্ষই এতে করে লাভবান হবে। বাসস

নেপালের প্রতিনিধি দলটি শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দলটির নেতৃত্ব দিচ্ছেন সেদেশের ফেডারেল পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারপারসন পবিত্র নিরুওলা খারেল।

বৈঠকে শেখ হাসিনা জানান, সৈয়দপুর বিমানবন্দরকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে। নেপালসহ যে কোনো প্রতিবেশী দেশ চাইলে এই বিমানবন্দর ব্যবহার করতে পারে।
 
বৈঠকে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বিদ্যুৎ, পর্যটন, আইসিটি ও শিক্ষাসহ বিভিন্ন খাতে দুদেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে বলে উভয়পক্ষ একমত হন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়