শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২২, ১০:৩২ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২২, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলা-ঠাকুরগাঁওয়ের ঘটনায় ১৪ আইনজীবীর লিগ্যাল নোটিশ

সংঘর্ষে

মাজহারুল ইসলাম: পুলিশের সঙ্গে সংঘর্ষে ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের জেলা সভাপতি নূরে আলম এবং ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে পুলিশের ছোড়া গুলিতে দুই বছরের শিশু নিহতের ঘটনায় সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১৪ আইনজীবী। জাগো নিউজ

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে ই-মেইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও মহাপরির্দশকের (আইজিপি) কাছে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে নিরস্ত্র মানুষের ওপর পুলিশের গুলি চালানোর নীতিমালায় কী কী আছে, কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাতে পারে- এসব বিষয় জানতে চাওয়া হয়েছে। ভোলা ও ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলি চালানোর ঘটনায় জড়িতদের বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী সাতদিনের মধ্যে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে, প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরির্দশক (আইজিপি), ভোলার পুলিশ সুপার (এসপি), ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি), ভোলা ও ঠাকুরগাঁও সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের ১৪ জন আইনজীবী হলেন- অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার নাজমুল হুদা, অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন, ব্যারিস্টার এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল, অ্যাডভোকেট নুসরাত সুমাইয়া ইয়াসমিন, ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান আদনান, অ্যাডভোকেট জুয়েল মুন্সী সুমন ও অ্যাডভোকেট নুরুল হুদা।

  • সর্বশেষ