শিরোনাম
◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ, ফিরবেন কিছুদিন পর

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রে রয়েছেন। পেশাগত জীবনের অংশ হিসেবেই তিনি সেখানে অবস্থান করছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আগামী কিছুদিন পর আবারও তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছে সূত্রটি।

সদস্য মেয়াদ শেষ হওয়া কমিশনের একটি সূত্র জানায়, গত ৩১ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হয়েছে। কমিশনের মেয়াদ শেষ হওয়া এবং সরকারি অন্য কোনও কাজে যুক্ত না থাকায় সদস্যরা নিজ-নিজ পেশায় ফিরে গেছেন।

প্রসঙ্গত, কমিশনের কয়েকজন সদস্যের মতো আলী রীয়াজও বেতনভূক্ত ছিলেন না।

সূত্র জানায়, কিছুদিন আগে ঢাকাত্যাগ করেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি যুক্তরাষ্ট্রে নিজ আবাস্থলে রয়েছেন।

অধ্যাপক আলী রীয়াজ একজন রাষ্ট্রবিজ্ঞানী। জাতীয় ঐকমত্য কমিশনের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

অধ্যাপক রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক (ডিস্টিংগুইশড প্রফেসর) হিসেবে আছেন। তিনি বর্তমানে ছুটিতে আছেন।

সরকারি দায়িত্ব শেষ হলেও ছুটি বা সুযোগ থাকলে কিছুদিন পর আবারও দেশে আসবেন আলী রীয়াজ। 

এ বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের মন্তব্য নেওয়ার সুযোগ হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়