শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি শিক্ষিকা মোনামির ছবি বিকৃতি মামলায় তদন্তের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ছবি বিকৃত করে ফেসবুকে পোস্টের অভিযোগে করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে সোমবার শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন ভুক্তভোগী শিক্ষিকা মোনামি।

মামলায় মোনামি অভিযোগ করেছেন, তার একটি ছবি বিকৃতভাবে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি করেছে এবং মানসিক কষ্ট দিয়েছে।

আসামিরা হলেন—সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং জনৈক আশফাক হোসাইন ইভান।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত ভুক্তভোগী মোনামির ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হয় এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর মন্তব্য করা হয়। গত ২ নভেম্বর সকাল ১১টা ২৫ মিনিটের দিকে ভুক্তভোগী নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসকক্ষে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা লক্ষ করেন।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়