শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রাইভিং লাইসেন্স প্রদান পদ্ধতিতে বড় পরিবর্তন, নিরাপত্তার জন্য ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

ড্রাইভিং লাইসেন্স প্রদান পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে সরকার। এবার থেকে দেশে দক্ষ চালক তৈরি ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম ৬০ ঘণ্টার ড্রাইভিং প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে। একইসঙ্গে ড্রাইভিং লাইসেন্স প্রদানের কর্তৃত্ব বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) হাত থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর হাতিরঝিলের সড়ক ভবন মিলনায়তনে আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, ‘ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হচ্ছে। এর মূল লক্ষ্য হবে প্রশিক্ষণনির্ভর চালক তৈরি। যেসব আনুষঙ্গিক কমিটি বা জটিল প্রক্রিয়া আছে, সেগুলো বাতিল করা হবে। এখন থেকে লাইসেন্স পেতে হলে অন্তত ৬০ ঘণ্টার প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।’

উপদেষ্টা আরও জানান, প্রশিক্ষণকালীন সময় চালকদের প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ না করলে কেউ লাইসেন্স পরীক্ষায় অংশ নিতে পারবে না।

সরকারের এই নতুন নীতিমালার আওতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিআরটিসি’র প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকার অনুমোদিত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও এই প্রশিক্ষণ দেওয়া হবে। তবে প্রশিক্ষণ শেষে সরাসরি ওই প্রতিষ্ঠান থেকেই ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে বলে জানান ফাওজুল কবির খান।

তিনি বলেন, ‘দুই ধরনের প্রশিক্ষণ থাকবে—একটি তাত্ত্বিক, অন্যটি ব্যবহারিক। চালকদের সড়কের সাইন বুঝতে হবে, যানবাহন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি শারীরিক সক্ষমতা ও ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে।’

উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী মাস থেকেই এই নতুন প্রশিক্ষণ কার্যক্রম চালু করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সেতু সচিব মো. আবদুর রউফ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশে দক্ষ চালক তৈরির পাশাপাশি সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। সূত্র: ঢাকা টাইমস 

  • সর্বশেষ
  • জনপ্রিয়