শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন তিনি। তার সঙ্গে আরও দুই ব্যক্তি রয়েছেন। তারা হলেন- কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। এ দুই ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনজনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএর ঘাট থেকে স্পিডবোটযোগে মহেশখালীতে যান।

মহেশখালীতে পৌঁছার পর প্রতিনিধিদলটি কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন। 

এদিন বেলা ১১টায় হোপ হসপিটালে প্রতিনিধি দলটি পৌঁছান বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক।

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজোমে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই কর্মসূচি শেষে প্রতিনিধিদলটি বড় মহেশখালী আরও কর্মসূচিতে অংশ নিতে গেছেন। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে মহেশখালী পরিদর্শন গেছেন। আজ বিকেলে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়