শিরোনাম
◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০৪:১৩ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলার জট কমাতে বাধ্যতামূলক আপসের বিধান আনছে সরকার

দ্রুত সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজিত লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের প্রশিক্ষণ দেয়াসহ নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।’
 
মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে আইনগত সহায়তা প্রদান আইনের সংশোধন করা হচ্ছে বলেও জানান আসিফ নজরুল।
 
 ছোট ছোট ও আপসযোগ্য মামলা আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে আপসে বাধ্যতামূলক করা হবে জানান আইন উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়