শিরোনাম
◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা!  ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের ◈ জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ◈ সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ◈ ঈদে নিরাপত্তায় পুলিশের পরামর্শ ◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের পরাজ‌য়ে ক্ষে‌পে‌ছেন বা‌সিত আ‌লি, বল‌লেন গেম প্ল্যানকারীকে গুলি করা উচিত ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০১:২৮ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিদেশি নাগরিকত্ব’ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিদেশি নাগরিক হিসেবে অবহিত করেছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন খলিলুর রহমান। 

আজ রোববার (১৮ মে) বার্তা সংস্থা ইউএনবিকে তিনি জানান, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে নিজের সাংবিধানিক অধিকার সর্বোচ্চ পর্যায়ে প্রয়োগের জন্য প্রস্তুত রয়েছেন।

ইউএনবিকে তিনি বলেন, ‘আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার অধিকার পূর্ণমাত্রায় প্রয়োগের জন্য প্রস্তুত।’

সালাহউদ্দিন আহমেদের অভিযোগের প্রেক্ষিতে তিনি আরও বলেন, এ ধরনের অভিযোগ প্রমাণ করার দায়িত্ব যিনি অভিযোগ করেছেন, তার ওপরই বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে।

উল্লেখ্য, ড. খলিলুর রহমান বর্তমানে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়