শিরোনাম
◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা দিবসে শিশুদের জন্য বিনা টিকিটে পার্ক খোলা রাখার নির্দেশ

 আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় সব শিশু পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে ডিএনসিসি।

শুক্রবার (২১ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান ইতোমধ্যে ডিএনসিসি শিশুপার্কগুলোতে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।

নুরুজ্জামান বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সব শিশু পার্কে শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়