শিরোনাম
◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ উজানের পানিপ্রবাহ বন্ধ, অপরিকল্পিত সেতু ও খননে মৃতপ্রায় ভৈরব নদ; বাঁচাতে পদ্মার সঙ্গে পুনঃসংযোগের দাবি ◈ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, ৩ হাজার ৯৮১ ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির; তফসিল ১০ ডিসেম্বর ◈ যে ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন মালয়েশিয়াগামী কর্মীরা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ◈ নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পর্নসাইটে বিক্রির অভিযোগ! ◈ কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম পরিবর্তন, দায়িত্ব পালনকালে শহীদ ৪ সদস্যের নামে নতুন নামকরণ ◈ খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা ◈ টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, তিনজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে ◈ মৃত্যুর আগে রহস্যময় ১৫ মিনিটের হিসাব নেই, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গে ◈ ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাড়া পেল ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সেই তরুণ

ধানমন্ডির শংকর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় ফুটপাথের দোকান ভাঙ্গায় ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হন মহিউদ্দিন নামের এক তরুণ। বুধবার (১২ মার্চ) সকালের দিকে এমন ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চাওয়া ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফুটপাথের দোকান ভাঙার সময় ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ায় তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার দিকে তাকে মুচলেকার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ধানমন্ডির শংকর এলাকায় ফুটপাথের দোকান উচ্ছেদের কারণে ছেলেটি ম্যাজিস্ট্রেটকে এসে বলতে থাকে কার এত বড় সাহস আমার দোকান ভাঙার? কে ভেঙেছে? এ সময় তাকে আক্রমণাত্মক আচরণ করতেও দেখা যায়।  

ওইসময় বারবার পুলিশ তাকে চলে যেতে বলে। কিন্তু সে বারবার প্রশ্ন করতে থাকে ম্যাজিস্ট্রেটকে আমার দোকান কে ভেঙেছে? ম্যাজিস্ট্রেটকে তখন বলতে শোনা যায় আমি ভেঙেছি। তখন সে ক্ষেপে গিয়ে বলে কেন ভেঙেছেন? সে সময় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে আটক করে পুলিশ। সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস 

  • সর্বশেষ