শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাড়া পেল ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সেই তরুণ

ধানমন্ডির শংকর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় ফুটপাথের দোকান ভাঙ্গায় ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হন মহিউদ্দিন নামের এক তরুণ। বুধবার (১২ মার্চ) সকালের দিকে এমন ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চাওয়া ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফুটপাথের দোকান ভাঙার সময় ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ায় তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার দিকে তাকে মুচলেকার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ধানমন্ডির শংকর এলাকায় ফুটপাথের দোকান উচ্ছেদের কারণে ছেলেটি ম্যাজিস্ট্রেটকে এসে বলতে থাকে কার এত বড় সাহস আমার দোকান ভাঙার? কে ভেঙেছে? এ সময় তাকে আক্রমণাত্মক আচরণ করতেও দেখা যায়।  

ওইসময় বারবার পুলিশ তাকে চলে যেতে বলে। কিন্তু সে বারবার প্রশ্ন করতে থাকে ম্যাজিস্ট্রেটকে আমার দোকান কে ভেঙেছে? ম্যাজিস্ট্রেটকে তখন বলতে শোনা যায় আমি ভেঙেছি। তখন সে ক্ষেপে গিয়ে বলে কেন ভেঙেছেন? সে সময় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে আটক করে পুলিশ। সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস 

  • সর্বশেষ
  • জনপ্রিয়