শিরোনাম
◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৩৫ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিন্ময় কৃষ্ণের জামিন নাকচ, ‘কেন জামিন নয়’ হাইকোর্টের রুল জারি

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

তবে এই মামলায় চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

আজ মঙ্গলবার চিন্ময়ের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চিন্ময় কৃষ্ণের প্রধান আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্টের এই আদেশের পর চিন্ময় কারাগার থেকে মুক্তি পাবেন না।'

শুনানির সময় জামিন আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া, মোহাম্মদ আরশাদুর রউফ ও অনিক আর হক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়