শিরোনাম
◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৫, ১১:৪২ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে উত্তর কোরিয়ার পর বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে চলতি বছর তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট সম্পর্কে এ সূচক প্রকাশ করে।

কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। সূচক তৈরিতে ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য।

চলতি বছর সূচকে এককভাবে শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ১৯৩ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা।
গত বছর সূচকে যৌথভাবে শীর্ষে ছিল ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন।

গত বছরের ন্যায় শক্তিশালী পাসপোর্টের সূচকে এ বছরও সবার নিচে আফগানিস্তান (১০৬তম)।

আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৬টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৫তম), ইরাক (১০৪তম), পাকিস্তান ও ইয়েমেন (১০৩তম)।

এবারের সূচকে বাংলাদেশের ঠিক আগে ৯৯তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। আর পরের ১০১তম অবস্থানে রয়েছে নেপাল। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান যথাক্রমে মালদ্বীপ (৫৩তম), ভারত (৮৫তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।

  • সর্বশেষ