শিরোনাম
◈ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি ◈ ৮০ লাখ টাকায় ৩ বছরের শিশুর বিয়ে ৬০ বছরের বৃদ্ধের সঙ্গে! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ঠেকাতে এলাকাভিত্তিক তালিকা তৈরি হচ্ছে ◈ এবার ডাকসুর কর্মকাণ্ড নিয়ে সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী! ◈ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, মধ্যবর্তী নির্বাচনের পর ফের হামলার ইঙ্গিত ◈ এশিয়ান গেমস ব‌্যাড‌মিন্টন: কাজাখস্তানের বিরু‌দ্ধে দাপুটে জয়ে শেষ ষোলোয় গৌরব-আয়মান ◈ ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের টানা জয় ◈ ফসল কাটার মৌসুমে বিদেশি কৃষিশ্রমিকদের জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ◈ পুলিশের কেউ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থবিরতা নয়, দ্রুত কাজ শুরু করুন : প্রধান উপদেষ্টার সঙ্গে ২৫  সচিবের বৈঠক

অনিস তপন : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোন রকম কালক্ষেপণ না করে মন্ত্রণালয়ের সব কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা'য় সচিবদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। পরে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব (সিনিয়র সচিব) মেজবাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। 

বৈঠকে প্রধান উপদেষ্টার আওতাধীন থাকা ২৫ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব ও সচিবরা অংশগ্রহণ করেন। জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব জানান, সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এজন্য সাত দিন সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

মেজবাহ উদ্দিন বলেন, গেলো কয়েক বছর যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত হবে। মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সিনিয়র সচিব বলেন, যেসব মন্ত্রণালয়ে আগে মন্ত্রী ছিলো সেসব মন্ত্রণালয়ের কাজ যাতে স্থবির হয়ে না যায়, সচিবরা সেসব কাজ নিজ উদ্যোগে যাতে শুরু করেন তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, সার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি, বন্দর এবং খাদ্যসহ জরুরি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাতদিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে।

  • সর্বশেষ