শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৪, ০২:২৯ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন ড. ইউনূস: নতুন অ্যাটর্নি জেনারেল

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন। সূত্র : আরটিভি

এ সময় অ্যাটর্নি জেনারেল দ্রুত সুপ্রিমকোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে।

এর আগে, সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।

উল্লেখ্য, সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এস কে) মোরসেদও পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) পদত্যাগ করেছেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন।

  • সর্বশেষ