শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৪:০৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ১০ জায়গায় আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস

সুজন কৈরী: [২] শিক্ষার্থীদের এক দফা আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। 

[৩] রোববার দুপুর পর্যন্ত রাজধানীতে ১০টির ওপর অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তবে নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস।

[৪] ফায়ার সার্ভিস জানিয়েছে, বিএসএমএমইউতে লাগা আগুনে পুড়ে পরিবহন ভস্মীভূত হয়েছে। সেখানে আগুন লাগার সংবাদ পেলেও ফায়ার সার্ভিস নিরাপত্তা জনিত কারণে যেতে পারেনি।

[৫] এদিকে বাটা সিগনালে পুলিশ বক্স, বাংলামোটর পুলিশ বক্স ও শেরাটন পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া কলাবাগান পুলিশ বক্স ভাঙচুর করেছে তারা।

[৬] ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, রাজধানীর অনেক জায়গা থেকে আগুন লাগার সংবাদ পাচ্ছি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারছে না। গাড়ি রওনা হলেও রাস্তায় সংঘর্ষ থাকায় গাড়ি বিএসএমএমইউসহ বিভিন্ন স্পটে পোঁছাতে পারছে না। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়