শিরোনাম
◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৮:৫৯ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বারিধারার বাসায় পুলিশ 

প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন

সুজন কৈরী: [২] সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনকে একটি মামলায় গ্রেপ্তার করতে তার বাসায় যায় পুলিশ, জানিয়েছে তার পরিবার। 

[৩] গত বছরের ৯ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতি মইনুল হোসেন মারা গেছেন।  

[৪] মইনুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে গত সোমবার দুপুরে বারিধারার দূতাবাস সড়কের ২২ নম্বর বাড়িতে যান। ওই সময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না।

[৫] মইনুল হোসেনের ছেলে জাভেদ হোসেন গণমাধ্যমকে জানান, পরিবারসহ তারা বিদেশে আছেন। সোমবার তার বাবার বিরুদ্ধে জারি হওয়া একটি ওয়ারেন্ট নিয়ে পুলিশ বাসায় গিয়েছিলো। বাসার কর্মীরা তাদের ডেথ সার্টিফিকেট দেখিয়েছে। পরে তারা চলে যায়। 

[৬] এ বিষয়ে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত মৃত্যুসংক্রান্ত একটি প্রতিবেদন চেয়েছিলেন। সেই প্রতিবেদন আনতে গুলশান থানার একজন পুলিশ কর্মকর্তা ওই বাসায় গিয়েছিলেন। ওই বাসায় থাকা কর্মীদের কাছ থেকে মৃত্যুসনদ আনা হয়েছে। এখন তার মৃত্যুসংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঠানো হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ