শিরোনাম
◈ যুদ্ধ ছড়িয়েছে ১৫ দেশে, অস্থির পুরো বিশ্ব ◈ যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই খাদ্য নিয়ে দুশ্চিন্তায় তেহরানের বাসিন্দারা ◈ রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে যাচ্ছে জুলাই সনদ ◈ পার‌লো না ম্যানচেস্টার ইউনাইটেড, ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরেই গেলো ◈ পাকিস্তান টেস্ট দলের কোচ হ‌চ্ছেন সরফরাজ আহ‌মেদ ◈ ইরানে ‘সিরিয়া কৌশল’ প্রয়োগ, গৃহযুদ্ধ বাধানোর ছক মার্কিন যুক্তরাষ্ট্রের ◈ নেপালে আজ সাধারণ নির্বাচন, মাঠে ফিরছেন ক্ষমতাচ্যুত ওলি ◈ বিশেষ ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরলেন ১৮৯ বাংলাদেশি ◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০২:৩৫ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় সমন্বয়কের ঘোষণা প্রত্যাখ্যান

আন্দোলন চলবে, আজ বিক্ষোভ: দুই সমন্বয়ক

মারুফ হাসান: [২] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছেন, তার নিন্দা জানিয়েছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। রোববার রাত পৌনে ১২টার দিকে তার পক্ষ থেকে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠান অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

[৩] প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব।’ সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়