শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৩:০২ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারফিউ শিথিল সময়ে চলবে দূরপাল্লার বাস

ডেস্ক রিপোর্ট: কারফিউ শিথিল থাকা অবস্থায় আগামীকাল বুধবার চলবে দূরপাল্লার বাস। তবে রাজধানীর অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে কোম্পানিগুলো। মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকায় অল্প কিছু বাস চলেছে। ট্রেন কবে থেকে চলতে পারে, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।

মঙ্গলবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘাত ও প্রাণহানিতে নিরাপত্তা শঙ্কায় গত শনিবার মধ্যরাত থেকে দেশজুড়ে কারফিউ চলছে। তবে বৃহস্পতিবার থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। এর আগের দিন দুপুর থেকে ঢাকার কমলাপুর থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সেই সময়ে দূরপাল্লার বাস চালাতে মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে বলা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। অভ্যন্তরীণ রুটের বাসের বিষয়ে তিনি বলেছেন, কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে।

মঙ্গলবার উত্তরা এলাকায় হাতেগোনা কিছু বাস চলেছে। তবে তাতে যাত্রী ছিল কম। ভাড়াও ছিল স্বাভাবিক সময়ের কয়েক গুণ। বিমানবন্দর থেকে তেজগাঁওয়ের ভাড়া চাওয়া হয় ১০০ টাকা।

ট্রেন কবে চলবে এ বিষয়ে রেলওয়ের পরিচালক নাহিদ হাসান খান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেই। সরকারের নির্দেশনা সাপেক্ষে ট্রেন চালু হবে।’

গত বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল। মেট্রোরেলের নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, কারফিউ উঠে যাওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই চলবে ট্রেন। সূত্র: সময়টিভি

  • সর্বশেষ