শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০১:১৮ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সহিংসতা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন ড. ইউনূস

এম খান: [২] বাংলাদেশের গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে এবং চলমান হত্যাকাণ্ড বন্ধ ও দোষীদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সূত্র: পার্সটুডে

[৩] সোমবার এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন,  ‘বাংলাদেশি ছাত্র ও অন্যান্য নাগরিকদের হত্যা এবং রোববার ২২ জুলাই পর্যন্ত ৩ দিনের চলমান কারফিউয়ে বাংলাদেশ এমন এক সংকটে নিমজ্জিত হয়েছে যা দিন দিনে অবনতির দিকে যাচ্ছে। পুলিশ এবং বর্ডার গার্ডের (বিজিবি) আক্রমণের শিকার হয়ে ২০০ জনেরও বেশি নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছে। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এ অবস্থায় বিশ্ব নেতৃবৃন্দ এবং জাতিসংঘসহ অন্যরা যেন প্রতিবাদের অধিকারের বিরুদ্ধে সহিংসতা বন্ধ এবং যারা নিহত হয়েছেন তাদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতে নিজেদের ক্ষমতা অনুযায়ী পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসেন।”

[৪] বিবৃতিতে ড. ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, এজন্য আমার এই আবেদন দেশের নাগরিক বা বিশ্ব নেতাদের কাছে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। এজন্যই এ বিষয়ে স্বোচ্চার হওয়ার জন্য আমি বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসংঘের কাছে আবদেন জানাচ্ছি।’

[৫] তিনি বলেন, ‘অপ্রয়োজনীয় এই হত্যাযজ্ঞের অবসান ঘটাতে আমি সারা বিশ্বে আমার শুভাকাঙ্খীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা সবাই স্বনির্ভর, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার কাজে ফিরে যেতে চাই। এটাই আমাদের স্বপ্ন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়