শিরোনাম
◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০৭:১০ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম এবং বরিশালে স্বল্প পরিসরে যাত্রীবাহী বাস চলাচল শুরু

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সহিংসতার কারণে কয়েকদিন বন্ধ থাকার পর কারফিউ শিথিল থাকা সময়ে আজ মঙ্গলবার থেকে স্বল্প পরিসরে যাত্রীবাহী বাস চালানো শুরু করেছেন চট্টগ্রাম ও বরিশালের বাস মালিকরা। সূত্র : বিবিসি বাংলা

এর পাশাপাশি প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার ও কুয়াকাটা থেকে পর্যটকদের বাসে করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

মূলত ১৬ই জুলাই থেকেই ঢাকার সাথে অন্যান্য জেলার বাস ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর শুক্রবার রাত থেকে জারি হওয়া কারফিউর কারণে সেটি আর শুরু করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরী বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রশাসনের সহায়তায় আজ থেকে কারফিউ শিথিল থাকার সময়ে বাস চলাচল শুরু করেছেন তারা।

“কয়েকদিন পুরো বন্ধ ছিলো। আজ অল্প কিছু যাত্রী এসেছেন কারফিউ শিথিল থাকার কারণে। তারা মনে করছেন, যে পাঁচ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে ঢাকায়, তার মধ্যেই তারা ঢাকায় পৌঁছে যেতে পারবেন,” বলছিলেন মি. চৌধুরী।

চট্টগ্রামে আজ বেলা ১২টার পর কারফিউ শিথিল হয়েছে, আর ঢাকায় কারফিউ বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে। এরপর অল্প সংখ্যক যাত্রী নিয়ে কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানিয়েছেন মি. চৌধুরী।

অন্যদিকে, বরিশালের বাস সমিতির সভাপতি অসীম দেওয়ান জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় জেলাটি থেকেও ঢাকার উদ্দেশ্যে কয়েকটি বাস ছেড়েছে।

“এর বাইরে আঞ্চলিক রুটেও বাস চলাচল শুরু হয়েছে। আশা করি কারফিউ আরেকটু শিথিল হলে বাস চলাচল আরও বাড়বে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়