শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৬:০৭ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতান্ত্রিক দেশে এমন ঘটে কী করে?

ট্রাম্পের ওপর হামলা নিন্দনীয়: শেখ হাসিনা 

মুযনিবীন নাইম: [২] আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

[৩] প্রধানমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক, আমরা নিন্দা জানাই। আমেরিকা গণতন্ত্র নিয়ে নিয়ে অনেক গর্ব করে। আমরা তো গুলিবোমা খেয়েই যাচ্ছি। এ রকম ঘটনা আমেরিকায় কিভাবে হয়? একদম কানে ওপর দিয়ে গেছে। যারা এত বড় গণতন্ত্রের বড়াই করে, সেখানে এটা হবে কেন? বাংলাদেশে হলে তো সরকারকে দায়ী করত। সেখানে সরকারকে দায়ী করেনি। প্রেসিডেন্ট বাইডেনও এটার নিন্দা করেছেন। এটুকু সভ্যতা তাদের মধ্যে আছে।’

[৪] স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমেরিকার পেনসিলভানিয়া রাজ্যের বাটলারে বন্দুক হামলায় গুলিতে কান ফুটো হয়ে যায় ট্রাম্পের। কার্যত এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। 

[৫] আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। বিশ্লেষকেরা বলছেন, এই হামলা নির্বাচনি প্রতিযোগিতায় ব্যাপক প্রভাব ফেলতে পারে। এমনকি নির্বাচনের গতিপথও পাল্টে দিতে পারে।

[৬] এরই মধ্যে হামলা চালানো ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। থমাস ম্যাথিউ ক্রুকস (২০) নামের অভিযুক্ত যুবক হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন। [৭] পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটার রেকর্ডের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলকারী হিসেবে শনাক্ত ক্রুকস ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনুসারী এবং রেজিস্টার্ড ভোটার। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ