শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে বিশ্বস্বাস্থ্য সংস্থার সম্মেলন আয়োজনের বিষয়ে প্রাক বৈঠক করেছেন ড. সায়মা ওয়াজেদ

বিশ্বজিৎ দত্ত: [২] বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক করেছেন। 

[৩] তিনি এক্স হ্যান্ডেলে এ বিষয়ে লিখেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

[৪] এই বছরের বিশ্বস্বাস্থ্য সংস্থার আলোচ্য বিষয় হলো, এন্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ। 

[৫] এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন জানান, অক্টোবরে ঢাকায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এ বিষয় নিয়েই বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. সায়মা ওয়াজেদের সঙ্গে আলোচনা হয়েছে। সম্মেলনের হোস্ট কান্ট্রি বাংলাদেশ। 

[৬] বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: এম খান

বিডি/এমকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়