মনিরুল ইসলাম: [২] কৃষিমন্ত্রী ড. মো আব্দুস শহীদ জাতীয় সংসদে জানিয়েছেন, দেশে আবাদযোগ্য জমি প্রায় ৫৯ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে দেশের মোট আয়তন ১ কোটি ৪৯ লাখ ২১ হাজার হোক্টর। এর মধ্যে মোট আবাদযোগ্য জমি ৮৮ লাখ ১৭ হাজার ৯৩৫ হেক্টর। অর্থাৎ দেশে আবাদযোগ্য জমি প্রায় ৫৯ শতাংশ।
[৩] বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের লিখিত প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
[৪] মন্ত্রী জানান, অকৃষি কাজে কৃষি জমির ব্যবহার সীমিত রাখা এবং যত্রতত্র স্থাপনা না করার বিষয়ে বিস্তারিত উল্লেখপূর্বক গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি এবং শিল্প মন্ত্রণালয়কে পত্র দেওয়া হয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিষয়টি নিশ্চিতকরণের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
[৫] তিনি জানান,কৃষি জমি রক্ষার্থে কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন নামে একটি আইন পাসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
[৬] আলী আজমের এক প্রশ্নের জবাবে মো. আব্দুস শহীদ বলেন, জমির উর্বরতা বৃদ্ধি করার লক্ষ্যে মাটি পরীক্ষা করে সার দেওয়ার সুপারিশ করা হয়। সম্পাদনা: কামরুজ্জামান
এসবি২