শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০১ জুলাই, ২০২২, ০৪:৩৩ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২২, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানদের বাবার অভাব আমি পূরণ করতে পারিনি: সালাউদ্দিনের স্ত্রী

সালাউদ্দিনের স্ত্রী

মাসুদ আলম: শুক্রবার হলি আর্টিজান হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে পুরাতন গুলশান থানার সামনে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে তৎকালীন বনানী থানার ওসি মো. সালাউদ্দিনের স্ত্রী রেমকিন বলেন, দুই ছেলে মেয়ে প্রতিমুহূর্তে তাদের বাবাকে মিস করছে। বাবার জায়গাটা আমি মা হয়ে শত চেষ্টা করেও ফিলাপ করতে পারি না। বাবাকে মিস করে না এমন কোনো দিন দেখিনি। 

তিনি বলেন, মৃত্যুবার্ষিকী আসছে বলে যে আমরা মিস করছি, সেরকম না। প্রতিদিনই আমরা একইরকমভাবে মিস করি। আমার বাচ্চারা কীভাবে যে বেড়ে উঠেছে। তার মৃত্যুর পর থেকে এক সেকেন্ডের জন্য আমি ভুলে যাইনি। প্রতিটি মুহূর্তে আমার স্বামীকে মিস করি। আমার স্বামী দেশ ও দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন- এই একটা বিষয় ভেবেই মনে শান্তি পাই। এছাড়া তিনি সব সময় আমার মনের ভেতরেই রয়েছেন।

রেমকিন আরও বলেন, দেশের জন্য আমার স্বামী জীবন উৎসর্গের পর বিভিন্ন স্থানে জঙ্গি হামলা, জঙ্গিদের অপতৎপরতায় দেশের মানুষের ক্ষতি হচ্ছিল।  সেই জায়গাগুলো পুলিশ ভাইয়েরা, স্যারেরা হ্যান্ডেল করেছেন। জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানের পর দেশ এখন জঙ্গিমুক্ত বলা যায়। আপনারাও দেখেছেন, এমন (হামলা) আর কোনো জায়গায় শুনতে পাইনি। তারপরও আমাদের দেশের পুলিশ ভাইয়েরা কাজ করছেন। আমরা জঙ্গি মুক্ত একটি সুন্দর দেশ চাই। 

তিনি বলেন, আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন। তারা যেন সুশিক্ষিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। এ সময় সঙ্গে তার ছেলে-মেয়েও উপস্থিত ছিল। 

  • সর্বশেষ