শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৪, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর 

সালেহ্ বিপ্লব: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ‘মুক্তা চাষ প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণ’ নামে একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। এই প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মত মিঠাপানির ঝিনুকে মুক্তা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। ফোকাস বাংলা

[৩] সমগ্র বাংলাদেশে জরিপের মাধ্যমে মুক্তা উৎপাদনে সক্ষম ৭ প্রজাতির ঝিনুক সনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৪ প্রজাতির ঝিনুক অধিক উপযোগী। মিঠাপানির ঝিনুকে সফলভাবে কমলা, গোলাপী, ছাই ও সাদা- এই চার রঙের রাইস মুক্তা উৎপাদন করা সম্ভব হয়েছে। 

[৪] ২০২০ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে মুক্তাচাষীদের নিয়ে ‘মুক্তা চাষ ফাউন্ডারস অ্যাসোসিয়েশন’ নামে একটি সমিতি গড়ে তোলা হয়। চাষীরা এই সমিতির মাধ্যমে আড়ংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। বর্তমানে ৭ জন মুক্তাচাষী চাহিদা মোতাবেক আড়ংকে মুক্তা সরবরাহ করছে। এসব মুক্তা থেকে আড়ং গহনা তৈরি করে তাদের নিজস্ব আউটলেটে বিক্রি করে থাকে। 

[৫] এ রকমেরই কয়েকটি মুক্তার গহনা বৃহস্পতিবার (১৬ মে ২০২৪) জাতীয় অর্থনৈতিক পরিষদের সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি। এ সময় মন্ত্রণালয়ের সচিব সঙ্গে ছিলেন।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়