শিরোনাম
◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ ◈ সারা দে‌শের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নবম পে স্কেলের সুবিধা পাবেন 

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৮:৪৯ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ভারত: ত্রাণ প্রতিমন্ত্রী

সালেহ্ বিপ্লব: [২] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ভারত আছে এবং থাকবে। তারা সব সময় রোহিঙ্গা ইস্যুতে সাপোর্ট করছে। ভবিষ্যতেও সাপোর্ট অব্যাহত রাখবে।

[৩] বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

[৪] তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সঙ্গে যতগুলো ইস্যু আছে সবগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেক বিষয়ে বাংলাদেশ ও ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে, সেই বিষয়ে আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। 

[৫] এ বিষয়ে ভারত কিভাবে সহযোগিতা করবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজ তো কূটনৈতিকভাবে চলছে। তারা বাংলাদেশের অবস্থানের ব্যাপারে জানে। এ ব্যাপারে তারা সবসময় বাংলাদেশের সঙ্গে আছে। 

[৬] প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের একই রকমের প্রকৃতি, ভৌগোলিক অবস্থাও একই। ভবিষ্যতে সমস্যা মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করব। পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করব। সে বিষয়ে আমরা একমত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে নিরাপদ ও দুর্যোগমুক্ত রাখতে একসঙ্গে কাজ করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়