শিরোনাম
◈ ফাল্গুনের ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামরিক সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-রাশিয়া 

মাসুদ আলম: [২] তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় দুই দেশের মধ্যে সামরিক-সরঞ্জাম সংক্রান্ত সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনায় এ সিদ্ধান্ত হয়।

[৩] বুধবার (৩ এপ্রিল) সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রথম সভা ২০১৮ সালের ৩-৫ ডিসেম্বর বাংলাদেশে এবং দ্বিতীয় সভা ২০১৯ সালের ২০-২২ আগস্ট রাশিয়ায় অনুষ্ঠিত হয়। সূত্র : আইএসপিআর 

[৪] দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম সংক্রান্ত সহযোগিতার বিষয়ে বিস্তৃত সুযোগ সৃষ্টি করাই এ ওয়ার্কিং গ্রুপের লক্ষ্য। বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা উষ্ণ ও নিবিড়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সামরিক উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতা প্রদানের জন্য রাশিয়া নিয়মিত সহায়তা করছে।

[৫] এ সভা প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, সামরিক সফর ও পরিদর্শন, কর্মশালা ইত্যাদি ক্ষেত্রে উভয় দেশের মধ্যকার সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে।

[৬] সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিফ অব ফার্স্ট ডিপার্টমেন্ট, রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিকাল কো-অপারেশন, মি. ভরন্টসভ আলেকজেন্ডার ভেনিয়ামিনোভিক।

[৭] এছাড়া বাংলাদেশের পক্ষে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন। ১৯ সদস্যের একটি দল সভায় রাশিয়ার প্রতিনিধিত্ব করে । সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়