শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৪, ০১:২৬ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৪, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

আনিসুর রহমান তপন: [২] ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

[৩] বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

[৪] শিক্ষামন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সম্মেলনে গজনবি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামক একটি সংস্থার আমন্ত্রণে সেখানে ইসরায়েলি ভাস্কর্য শিল্পী (নাম স্পষ্ট না) তাকে ‘ট্রি অব পিস' নামক একটি সম্মাননা স্মারক দিয়েছেন।

[৫] তিনি বলেন, ইসরায়েলি ভাস্করও নিশ্চিত করেছেন এটি ইউনেস্কোর কোনো পুরস্কার নয়। এটি গজনবি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি সেটা ড. মুহাম্মদ ইউনূসকে দিয়েছেন।

[৬] শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করেছি। তারা এ ধরনের কোন পুরস্কার তাকে দেয় হয়নি।

[৭] তিনি আরও বলেন, ইউনেস্কোকে অবহিত করা হবে যে, ড. ইউনূস প্রতারণা করছেন। সেইসঙ্গে তিনি বিতর্কিত ও দণ্ডিত ব্যক্তি। তিনি শ্রম অধিকার লঙ্ঘন করেছেন।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়