শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:০৪ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট চক্রের ৫ বাংলাদেশী আটক

মালয়েশিয়া

শেখ সেকেন্দার, মালয়েশিয়া: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পাশ্ববর্তী সেলাংগরে অভিযান চালিয়ে ভিসা জালিয়াতি চক্রের সাথে জড়িত ৫ বাংলাদেশীসহ ৭ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজায়মি দাউদ বলেন, বৃহস্পতিবার জাল ওয়ার্ক পারমিট তৈরির সংবাদ পেয়ে সেলাংগরের চারটি আস্তানায় ৫ জন বাংলাদেশী ও ২ জন স্থানীয় নাগরিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশের ১৭টিসহ বিভিন্ন দেশের ৬০ টি পাসপোর্ট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বেশকিছু পাসপোর্টে জাল ওয়ার্ক পারমিট লাগানো ছিল।

তিনি আরো বলেন, দীর্ঘ ৯ মাস ধরে তারা এ কাজ করছে। একটি জাল ওয়ার্ক পারমিট বিক্রি হতো প্রায় লাখ টাকায়। ইতিমধ্যে এই চক্রটি হাতিয়ে নিয়েছে প্রায় কোটি টাকা। আটককৃতদের বয়স আনুমানিক বয়স ২৮ থেকে ৫০ বছর। তবে কারোর নাম প্রকাশ করা হয়নি।

সবাইকে দেশটির অভিবাসন বিভাগের আইনের আওতায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়