শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৫ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানির শেষকৃত্যে ৯৬ হাজার সমুচা বিতরণ করবে বাংলাদেশিরা

রানী দ্বিতীয় এলিজাবেথ

ডেস্ক রিপোর্ট: রানির শেষকৃত্যে সমুচা বিতরণ করবে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে আসা সাধারণ দর্শনার্থীদের মাঝে ৯৬ হাজার সমুচা বিতরণের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক সোমবার (১৯ সেপ্টেম্বর) টাওয়ার হিলের ট্রিনিটি স্কয়ার এলাকায় এই খাবার বিতরণে অংশ নেবেন।

পূর্ব লন্ডনের একটি কমার্শিয়াল কিচেনে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির স্বেচ্ছাসেবকরা সমুচা বানাচ্ছেন। আগামী সোমবার এই সমুচা বিতরণ হবে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে আসা সাধারণ মানুষের মধ্যে। 'থ্যাংক ইউ আওয়ার কুইন' নামের এই আয়োজনের আয়োজক আয়ুব করম আলী জানান, ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে রানীর শেষকৃত্যানুষ্ঠানকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ।

আরেক আয়োজক শিব্বির আহমেদ জানান, ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি ও চ্যানেল এস টেলিভিশনের যৌথ এই উদ্যোগের মাধ্যমে ব্রিটেন ও কমনওয়েলথ ভুক্ত দেশে মোট ৯৬ হাজার খাবারের প্যাকেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহৎ এই কর্মযজ্ঞে যোগ দিয়েছে ইষ্ট লন্ডন একাডেমীর শিক্ষার্থীসহ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির বিশিষ্টজনরা। ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির যে কোন স্বেচ্ছাসেবক চাইলেই সমুচা তৈরি ও বিতরণে অংশ নিতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়