শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৪, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনের সিভিক মেয়র নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের রহিমা

স্বপন দেব, মৌলভীবাজার: [২] ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় মুখ ও নারী সংগঠক কাউন্সিলর রহিমা রহমান ২য় বারের মত লন্ডনের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী বহুল বারা কাউন্সিল নিউহামের চেয়ার অব দ্যা কাউন্সিল (সিভিক মেয়র) নির্বাচিত হয়েছেন। রহিমা রহমানই প্রথম কোন বাংলাদেশী যিনি এ বারার সিভিক মেয়র নির্বাচিত হলেন। 

[৩] বৃহস্পতিবার ২৩ মে নিউহাম কাউন্সিলের সভায় নির্বাচিত কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে চেয়ার অব দ্যা কাউন্সিল বা সিভিক মেয়র হিসেবে ২য় বারের মত নির্বাচিত হন রহিমা। রহিমা রহমান নিউহাম কাউন্সিলের পাঁচ বারের নির্বাচিত কাউন্সিলার।

[৪] সিভিক মেয়র রহিমা রহমানের জন্ম মৌলভীবাজারে। তার বাবা মোঃ আবুল খয়ের হোসেন নবীগঞ্জের ইনাতগঞ্জের সন্তান। রহিমা এর দুই ভাই ও তিন বোন।

[৫] রহিমা রহমানের স্বামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসীম নিউহাম কাউন্সিলের তিন বারের নির্বাচিত কাউন্সিলার।
কর্মসূত্রে বাবা বিলেত প্রবাসী থাকায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রহিমা রহমান ইংল্যান্ডে আসেন ১৯৮৭ সালে। রহিমার  শৈশব ও কৈশোর কেটেছে নিউহামেই। লিটল ইলফোর্ড স্কুল ও নিউহাম কলেজে লেখাপড়া করেন। ১৯৯৩ সালে ইউএলএ থেকে বিজনেস এন্ড ফাইন্যান্সে ডিগ্রী পাস করেন। 

[৬] ২০০৮ সালে ব্রিকবেক ইউনিভার্সিটি থেকে পোষ্ট গ্রেজুয়েট ইন পলিট্রিক্স সম্পন্ন করেন। ২০০১ সালে মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মোলাইম গ্রামের মুজিবুর রহমান জসিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৯৮ সালে রহিমান লেবার পার্টিতে সক্রিয়ভাবে যোগ দেন।

[৭] বিলেতের মুল ধারার বিভিন্ন সংবাদপত্র ও মাই লন্ডন ম্যাগাজিনে লন্ডন ও নিউহাম শহরের উন্নয়নভাবনা নিয়ে গত দেড় দশক আগেই রহিমার বিভিন্ন নিবন্ধ প্রকাশিত হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস