শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৩ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাক্কো’র বৈঠকে দেশের বিপিও শিল্পের গতিধারার পর্যালোচনা

মাজহারুল মিচেল: [২] বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি) এবং টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত হয় ‘বিপিও ডাইন্যামিক্স ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ অ্যাহেড শীর্ষক গোলটেবিল বৈঠকে আয়োজন  করা হয়।

[৩] বৈঠকটি শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীস্থ এক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

[৪] শুভেচ্ছা বক্তব্যে বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বিপিও শিল্পের বর্তমান অবস্থান সম্পর্কে বলেন, ‘আমাদের শতকরা ত্রিশ ভাগেরও বেশি প্রতিষ্ঠান এখন আন্তর্জাতিক বাজারে কাজ করছে। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে এই হার শতকরা সত্তর ভাগে গিয়ে পৌঁছুবে বলে আমরা আশাবাদী। আন্তর্জাতিক বাজারে আমাদের কাজ যত বাড়বে, দেশের অর্থনীতিও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে ততটাই সমৃদ্ধশালী হবে।’

[৫] এরপর বাক্কোর পক্ষ থেকে আলোচ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজিরুল বাসার। অন্যদিকে, টিএমজিবির পক্ষ থেকে সংস্থাটির পরিচিতি তুলে ধরেন সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়