শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:৪০ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লের’ যাত্রা শুরু

দীপ্ত প্লে

ডেস্ক রিপোর্ট : যাত্রা শুরু করেছে দীপ্ত টেলিভিশনের নতুন উদ্যোগ ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। সোমবার সন্ধ্যা সাতটায় দীপ্ত টিভির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয় দীপ্ত প্লের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, হাভাস ক্রিয়েটিভ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাজহার চৌধুরী, মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী অজয় কুমার কুন্ডু প্রমুখ।

পরিবারের সবার জন্য, সব বয়সী দর্শকের জন্য দীপ্ত প্লে নির্মাণ করছে সুস্থ ধারার বিনোদন অনুষ্ঠান। নতুন ধরনের সব গল্প নিয়ে ফিল্ম ও সিরিজ থাকছে দীপ্ত প্লে অরিজিনালসে। রোমাঞ্চকর ফিল্ম ও ফ্ল্যাশ ফিল্ম ছাড়াও আগে দেখা যায়নি, এমন অদ্ভুত সব গল্পের সিরিজ নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি।  প্রথম আলো 

সামনে দেখা যাবে আবু হায়াত মাহমুদের পরিচালনায় অগ্নিপুরুষ, মাহমুদুর রহমানের পরী, মিজানুর আরিয়ানের শহরে অনেক রোদ, অনিমেষ আইচের আঁশটের মতো কনটেন্ট। গতকালই শুরু হয়েছে ডাব করা ধারাবাহিক একটি সিরিয়াল। একই সঙ্গে আনকোরা সব বিদেশি ডাবিং সিরিয়ালও থাকছে দীপ্ত প্লেতে। থাকছে দীর্ঘ সিরিজ, যেগুলো প্রতিদিন ধরে রাখবে দর্শকের মনোযোগ।

তবে শুধু দীপ্ত অরিজিনালসই নয়, দীপ্ত প্লেতে আছে দীপ্ত টিভির সব জনপ্রিয় অনুষ্ঠানও। দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ও ডাবিং সিরিয়ালগুলো ইচ্ছেমতো সময়ে দর্শকেরা প্ল্যাটফর্মটিতে দেখতে পাবেন। থাকছে অ্যানিমেশন ফিল্ম, ডকুমেন্টারিসহ নানা ধরনের টিভি শো। 

প্রায় এক হাজারের বেশি কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করেছে দীপ্ত প্লে। প্রতিদিনই যুক্ত হতে থাকবে নতুন নতুন কনটেন্ট। মাসিক ও বাৎসরিক সাবস্ক্রিপশনের মাধ্যমে অনুষ্ঠানগুলো টিভির আগেই উপভোগ করার সুযোগ পাবেন দর্শকেরা। গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড করে মুঠোফোন বা স্মার্ট টিভিতে দেখা যাবে দীপ্ত প্লে। দেশের বাইরের দর্শকেরাও উপভোগ করতে পারবেন এ প্ল্যাটফর্মের কনটেন্ট।

ওটিটির প্রধান কর্তা মো. আবু নাসিম বলেন, ‘সব ধরনের দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই আমরা দীপ্ত প্লের যাত্রা শুরু করতে যাচ্ছি। অরিজিনাল ফিল্ম, সিরিজ ছাড়াও এ প্ল্যাটফর্মে থাকবে দীপ্ত টিভির দর্শকপ্রিয় সব অনুষ্ঠান।’ অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা চেরি, জোভান, সোহেল মণ্ডল প্রমুখ।

এএইচ

  • সর্বশেষ