শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩০ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএমডিএ-তে সাংবাদিকের ওপর হামলা ২ আসামী গ্রেপ্তার

মঈন উদ্দিনঃ রাজশাহীতে পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার দায়েরকৃত মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকার মোহম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার আসামী রাজশাহী বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের ভান্ডার রক্ষক জীবন (২২) ও ড্রাইভার আব্দুস সবুর (৪৭)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, মামলা হওয়ার পর তারা পালিয়ে ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীদের নিয়ে পুলিশের টিম রাজশাহীতে রওনা দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি। 

উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ৫ সেপ্টেম্বর এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন।

এ ঘটনায় সাত জনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সম্পাদনায়: আল আমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়