শিরোনাম
◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৮:১৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সময় টিভির সাংবাদিকদের ওপর শিক্ষার্থীদের হামলা

মুযনিবীন নাইম: [২] শাহবাগে কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহ করার সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন।

[৩] বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টায় শাহবাগে বারডেম হাসপাতালের সামনে বটগাছের নিচে এ ঘটনা ঘটে।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের সংবাদ সংগ্রহ করছিলেন টেলিভিশনটির রিপোর্টার ত্বোহা খান তামিম ও ক্যামেরাপার্সন সুমন সরকার। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা হঠাৎ সময় টেলিভিশন দেখে উত্তেজিত হয়ে ওঠেন। তারা ভুয়া, ভুয়া বলে স্লোগান দেন। স্লোগান দিতে দিতে প্রায় ২০ থেকে ৩০ জন আন্দোলনকারী টেলিভিশন চ্যানেলটির রিপোর্টার ও ক্যামেরাপার্সনের ওপর হামলা করেন। এতে রিপোর্টার ত্বোহা খান তামিম ও ক্যামেরাপার্সন সুমন সরকার আহত হন। সম্পাদনা: কামরুজ্জামান

এমএন/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়