শিরোনাম
◈ চলমান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ ২০ জুলাই শরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পাননি অনেক নেতা ◈ ফের জেন-জি বিদ্রোহে টালমাটাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ◈ দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম ◈ ডি‌সেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা কতটা? ◈ বিশ্ববাজারে পিছিয়ে বাংলাদেশ, সুযোগ কাজে লাগাল ভিয়েতনাম-কম্বোডিয়া ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০১:১৪ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকের বাড়িতে হামলা

ঘটনার দু’দিন পরও জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় সিইউজের ক্ষোভ

অনুজ দেব, চট্টগ্রাম: [২] দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য হোসাইন তৌফিক ইফতিখারের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিইউজে নেতৃবৃন্দ। 

[৩] পাশাপাশি ঘটনার দুই দিনেও সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সিইউজে নেতারা বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাটি পুলিশকে অবহিত করা হয় এবং পুলিশের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়। কিন্তু দুই দিনেও কেউ গ্রেপ্তার না হওয়া অত্যন্ত দুঃখজনক। 

[৪] তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

[৫] এক বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, কালো মুখোশ পরিহিত সন্ত্রাসীরা বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামে হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে ঢুকে কেয়ারটেকারের হাত-পা বেঁধে মালপত্র লুটপাট করে। এ সময় তারা কেয়ারটেকারের কাছে সাংবাদিক তৌফিকের অবস্থানও জানতে চায়। তিনি বাড়িতে নেই- এমন কথা জানার পরও তারা প্রতিটি কক্ষ তল্লাশি করে। এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং সাংবাদিক তৌফিক ও তার পরিবারের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকিস্বরূপ।

[৬] বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এটাকে একটি ডাকাতির ঘটনা বিবেচনা করে উড়িয়ে দেওয়া যায় না। এর পেছনে স্বার্থান্বেষী ও প্রভাবশালী কোনো মহলের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

[৭] এদিকে দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে হামলা, লুটপাট ও কেয়ারটেকারকে মারধরের ঘটনায় সাতকানিয়া সাংবাদিক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 

[৮] সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এক বিবৃতিতে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়