শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:১৬ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অমর একুশে বই মেলা ও ঘুড়ি উৎসব ২০২৪ উদ্বোধন

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের ভাঙ্গায় অমর একুশে বই মেলা ও প্রথম বারের মত ঘুড়ি উৎসব এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

[৩] বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী-২০২৪) বিকেলে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে গ্রন্থ মেলার শুভ উদ্বোধন করেন ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার পিএএ।

[৪] ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি,এম, কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার পরিষদ চেয়ারম্যান এস,এম, হাবিবুর রহমান, ভাঙ্গা পৌর মেয়র আবু রেজা মোঃ ফয়েজ,সাবেক ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, বর্তমানে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল।

[৫] আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন সহ বিভিন্ন অফিসার বৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়