শিরোনাম
◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত ◈ টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, এবার শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেতা-নির্মাতা মুক্তি মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ ‘যাতনা প্লাবন’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মুক্তি মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ ‘যাতনা প্লাবন’। বলাকা প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৩০৫ নম্বর স্টলে। ৫৬ পৃষ্ঠার বইটিতে কবির ৪৪টি কবিতা স্থান পেয়েছে। প্রেম ও দ্রোহের কবিতায় সাজানো গ্রন্থটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী মোস্তাফিজ কারিগর।

[৩] কবি পরিচয়ের অনেক আগে থেকেই মুক্তি মাহমুদের বিচরণ সংস্কৃতির নানান ক্ষেত্রে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর নাট্যকলার ছাত্র ছিলেন তিনি। ২০১৮ সালে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে প্রামাণ্য চিত্র নির্মাণ এবং চিত্রনাট্য লিখন বিভাগেও প্রশিক্ষণ নেন মুক্তি মাহমুদ।

[৪] স্কুল জীবন থেকেই তিনি রাজনীতি ও থিয়েটার কর্মী ছিলেন। চট্টগ্রামের থিয়েটার ওয়ার্কশপের নাট্যকর্মী হিসেবে মঞ্চে কাজ করেছেন দীর্ঘদিন। ২০১৫ সালে বাংলাদেশ বেতারের নাটক বিভাগের অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন মুক্তি। নির্মাতা হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ডকুমেন্টারি নির্মাণ করে সুনাম অর্জন করেছেন। পাশাপাশি তিনি বেশ কিছু নাটক, টেলিফিল্ম এবং শর্ট ফিল্মও নির্মাণ করেছেন।

[৫] ১৯৭৮ সালের ২১ সেপ্টেম্বর বরিশালে জন্ম গ্রহণ করেন মুক্তি মাহমুদ। পিতা মোবারক আলীর সরকারি চাকরির সূত্রে বাল্যকাল কাটে চট্টগ্রামে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর নাট্যকলার ছাত্র ছিলেন তিনি। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এনএইচ

  • সর্বশেষ