শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি 

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশিত হলো রাষ্ট্রপতির ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ বইয়ের ইংরেজি সংস্করণ  

এম এম লিংকন: [২] Bangladesh will Go a Long Way ইংরেজি সংস্করণে প্রকাশিত বইটি সর্ম্পকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, পাঠক সমাজ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের ইতিহাস, শেখ হাসিনার নেতৃত্ব, পদ্মা সেতুর কাল্পনিক দুর্নীতি, সমসাময়িক রাজনীতি, আর্থ-সামাজিক বাস্তবতা ও দিন বদলের পালাসহ বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে জানতে পারবেন। 

[৩] তিনি আরও বলেন, পাঠকপ্রিয়তা পেলে তার এ প্রচেষ্টা সার্থক হবে এবং ভবিষ্যতে লেখালেখির জন্য আরও আগ্রহ ও অনুপ্রেরণা পাবেন।

[৪] বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি) বঙ্গভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রকাশক ওসমান গণি ও বইটির সম্পাদনা- সমন্বয়ক ড. এম আবদুল আলীম দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বইটি হস্তান্তর করেন। বইটি অনুবাদ করেন দুলাল আল মনসুর।

[৫] বইটির ইংরেজি সংস্করণ প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 

[৬] অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এবং অনুবাদক দুলাল আল মনসুর উপস্থিত ছিলেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএল/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়