শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৩, ০৪:২৪ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৩, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রাণের মানুষ সহজ মানুষ মোস্তফা কামাল সৈয়দ’ গ্রন্থ প্রকাশ

মনিরুল ইসলাম: [২] টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ। তার উপর সুদৃশ্য, সুশোভিত একটি গ্রন্থ সম্প্রতি প্রকাশ হলো। আরিফ খানের সম্পাদনায়। অভিনয় শিল্পী আফজাল হোসেনের আঙ্গিক ও প্রচ্ছদ ডিজাইনে। কেরামত মাওলা, ম হামিদ, ফিরোজ মাহমুদ, নাসির উদ্দিন ইউসুফ সহ খ্যাতনামা বিশ্লেষক এই বইটিতে লিখেছেন নানা গুনে গুনান্বিত মোস্তফা কামাল সৈয়দ সম্পর্কে।  

[৩] উল্লেখ্য, মোস্তফা কামাল সৈয়দ বিটিভিতে কাজ করার সময় অনেক সফল অনুষ্ঠান প্রযোজনা করে সুখ্যাতি অর্জন করেন। ‘কুল নাই কিনারা নাই।’ এর মধ্যে আলোড়িত এক নাটক। যেখানে অভিনেতা-অভিনেত্রী ছিলেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। বিটিভিতে চাকরির পরে কামাল সৈয়দ এনটিভি চ্যানেলে যোগদান করেন। সেখানেও তিনি সুনাম অর্জন করেন। তার নির্দেশনায় এনটিভি চ্যানেল প্রভূত আলোচনায় আসে। 

[৪] বিটিভিতে ‘প্যাকেজ’ নাটকেরও উদ্যক্তা এই মোস্তফা কামাল সৈয়দ। আমূল বদলে দেন তার উদ্যোমে। চ্যানেল আইয়ের প্রকাশনায় এই গ্রন্থের মোড়ক উন্মোচন হয় সম্প্রতি। এই নিয়ে চ্যানেল আই অতি সুন্দর এক অনুষ্ঠান করে আলোচনায় আসে।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়