শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 দগ্ধ প্রাণ 

 দগ্ধ প্রাণ 
লেখক : বাগ্ময়ী দত্ত
অধ্যক্ষ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ

ঘুম আসে না আজ যে আমার 
পাই না মায়ের কোল,
মাথার চুলে বিলি কেটে 
কে দিবে সুখের দোল।
স্মৃতির ঝাঁপি দিচ্ছে উঁকি
খুঁজছি সেই সোনাঝরা মুখ,
সে যে আমার মা জননী
যেথায় ছিল মোর স্বর্গসুখ।
তোমার স্নেহের পরশ মাগো
পাই যে বুকের মাঝে,
সারাটি ক্ষণ থাকো তুমি
সতত মোর কাজে।
তোমার হাসির সুমধুর সুর
মোর কানে আজও বাজে,
মনে হয় তুমি আছো মোর সাথে
সকাল-দুপুর-সাঁঝে।
তোমার চুড়ির নিক্কন ধ্বনি
আজও শুনতে পাই,
ঐ বুঝি তুমি আছো ঐ ঘরে
দেখতে যে ছুটে যাই।
মাগো! বুকের ভেতর হাহাকার করে
জমানো দুঃখ - ব্যথা,
কতদিন দেখি না মুখখানি তোমার 
শুনি না তোমার কথা।
চোখ বুজে নিঃশ্বাসে মাগো
পাই তোমার শরীরের ঘ্রাণ ,
কোমল পরশে মধুর আবেশে
জুড়াই মোর দগ্ধ প্রাণ।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়